
বর্ষার সৌন্দর্য, প্রকৃতির রূপ ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে নৃত্যের মাধ্যমে তুলে ধরতে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে নৃত্য সংগঠন অয়নৃত্য’র বিশেষ বর্ষার আয়োজন ‘নীল নবঘনে’।
অয়নৃত্য’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আলোচনা পর্বে অয়নৃত্য’র প্রতিষ্ঠাতা পরিচালক সৌরভ অধিকারী অয়নের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাসাসের সভাপতি সাংবাদিক মো. শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনাজ্জির হোসেন সুজন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরী পাভেল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সন্তোষ কুমার চন্দ ও নাট্যকর্মী সামির পল্লব।
আলোচনা সভায় বক্তারা বর্ষাকেন্দ্রিক বাংলা সংস্কৃতি, নৃত্যচর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা শেষে অয়নৃত্য’র শিল্পীরা বর্ষার আবহ, প্রকৃতি ও বাংলার লোকজ ঐতিহ্যভিত্তিক মনোমুগ্ধকর নৃত্য, কবিতা ও সংগীত পরিবেশন করেন।
মন্তব্য করুন