শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

কচুয়ার রাজনীতিতে আস্থার নাম সরদার জাহিদ

তরিকুল ইসলাম, কচুয়া (বাগেরহাট):
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম

রাজনীতি শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং মানুষের অধিকার আদায় ও কল্যাণে কাজ করার মাধ্যম—এই বিশ্বাসকে ধারণ করে বাগেরহাটের কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও জে.বি. গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

অন্যায়, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর অবস্থান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের কাছে তিনি আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে নীতি ও আদর্শের বিষয়ে আপসহীন থাকার পাশাপাশি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দূর করতে তিনি ভূমিকা রেখে চলেছেন। যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষায় খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে উৎসাহ দিয়ে আসছেন।

রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও সরদার জাহিদের ভূমিকা রয়েছে। গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে তিনি দায়িত্ব হিসেবে দেখেন। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে তিনি বিভিন্ন দুস্থ পরিবারকে সহায়তা করে আসছেন।

সাংগঠনিক ক্ষেত্রেও তাঁর নেতৃত্ব প্রশংসিত। তাঁর নেতৃত্বে কচুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে বলে দলীয় নেতাকর্মীদের দাবি।

স্থানীয়দের মতে, সরদার জাহিদ শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী। সততা, সাহসিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি কচুয়ার মানুষের মাঝে স্থায়ী অবস্থান তৈরি করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিমন্ত্রী মিনু / ক্ষমতার অপব্যবহার ও অন্ধ দলীয়করণে বিএনপি বিশ্বাসী নয়

কচুয়ার রাজনীতিতে আস্থার নাম সরদার জাহিদ

মহেশপুরে ফাঁকা বাড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

বর্ষার আবহে সুনামগঞ্জে অয়নৃত্য’র ‘নীল নবঘনে’ মনোমুগ্ধকর আয়োজন

সুনামগঞ্জে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ

ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, টাইব্রেকারে বাঁকড়া ইউনিয়নের জয়

বিয়ের স্বপ্নে দেশে ফেরা, বাড়িতে মিলল আগুনে পোড়া ধ্বংসস্তূপ

সাবেক রাষ্ট্রপতির মাসিক পেনশন ৯০ হাজার টাকা, পাবেন যেসব সুবিধা

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি  

রেললাইনের উপর খেলতে গিয়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দোকানি কিশোর আহত

যশোর স্টেশন বাজারে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম 

দুর্ঘটনাস্থলে স্তব্ধ বাবা: উদ্ধার হলো নিজেরই ছেলের নিথর দেহ

সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাসদ থেকে জামায়াত, এমপি নজরুলের রাজনৈতিক জীবনের উত্থান-পতন

জামায়াত আমির / জামায়াত ফেরেশতাদের সংগঠন নয়, ভুল হলে সংশোধন করা হবে

X