বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

কেন নিয়মিত ডালিম খাবেন?

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
ডালিম

টসটসে দানায় ভরা রসালো ফল ডালিম শুধু দেখতে সুন্দরই নয়, স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকেই এই ফল নিয়মিত খেতে চান না। তবে ডালিমের অসংখ্য স্বাস্থ্য উপকারিতা জানলে এটি খাবারের তালিকা থেকে বাদ দেওয়ার কথা আর ভাববেন না। চলুন জেনে নেওয়া যাক ডালিম খাওয়ার গুরুত্বপূর্ণ উপকারিতা।

ডালিমের পুষ্টিগুণ ডালিম একটি অত্যন্ত পুষ্টিকর ফল। এক কাপ পরিমাণ ডালিমের দানায় পাবেন প্রতিদিনের চাহিদার প্রায় ৩৬ শতাংশ ভিটামিন কে, ৩০ শতাংশ ভিটামিন সি, ১৬ শতাংশ ভিটামিন বি৯ ও ১২ শতাংশ পটাশিয়াম। তাহলে বুঝতেই পারছেন কেন এই ফল নিয়মিত খাওয়া জরুরি।

রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর উচ্চ বা নিম্ন রক্তচাপ শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। নিয়মিত ডালিম খেলে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে, ফলে হৃদ্‌যন্ত্র সুস্থ থাকে।

হাড় ও জয়েন্টের ব্যথা কমায় ডালিমে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান আথ্রাইটিস ও হাড়ের সংযোগস্থলের ব্যথা উপশমে কার্যকর। যারা হাড়ের ব্যথায় ভুগছেন, তাদের জন্য ডালিম উপকারী।

হৃদরোগের ঝুঁকি কমায় ডালিম শরীরের ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তসঞ্চালন উন্নত করে। ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে।

স্মৃতিশক্তি বৃদ্ধি করে ডালিম স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সহায়তা করে। অ্যালঝেইমার্স রোগীদের জন্যও এটি উপকারী বলে গবেষণায় দেখা গেছে। শিশুদের খাদ্যতালিকায়ও ডালিম রাখা যেতে পারে।

রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ডালিম রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এতে রক্তস্বল্পতা ও অন্যান্য রক্তজনিত রোগের ঝুঁকি কমে।

ডায়াবেটিসে ডালিম মিষ্টি ফল হলেও ডালিম ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। একে প্রাকৃতিক ইনসুলিন হিসেবেও বলা হয়। তবে ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমাণ মেনে খাওয়া উচিত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মোরেলগঞ্জে ৫ বছর ধরে পলিথিন টাঙ্গিয়ে ছাপড়া ঘরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান

মণিরামপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত, ৯ জনের বিরুদ্ধে মামলা

মণিরামপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

মণিরামপুরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ

শালিখায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

যশোরে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর মামলায় দুইজন আটক

যশোরের মহিদুল্লাহকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে জীবননগরে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা

মহেশপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

আগামীকাল ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

বক্স অফিসে সুপারগার্লের ভরাডুবি

X