সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের বহুল আলোচিত ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার প্রকাশ করা হয়।

গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলের ‘লা ভিতা’ হলে আয়োজিত অনুষ্ঠানে এনসিপি তাদের ইশতেহারের শিরোনাম দেয় “তারুণ্য ও মর্যাদার ইশতেহার”। এতে দেশের উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ওপর গুরুত্বারোপ করে ৩৬টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

ইশতেহারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে দেশের নাজুক ও প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙা, টেকসই কর্মসংস্থান সৃষ্টি, নাগরিকের সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং তরুণদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর। দলটি দাবি করছে, তাদের এই ইশতেহার তরুণ প্রজন্মের প্রত্যাশা ও বাস্তব প্রয়োজনের প্রতিফলন।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়াসহ দলের শীর্ষ নেতারা।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা এনসিপির ইশতেহার ঘোষণাকে কূটনৈতিক ও গণমাধ্যম মহলেও আলোচনায় নিয়ে আসে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X