সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ভোট চুরি-ছিনতাই আর হতে দেওয়া হবে না : অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম
নির্বাচনী প্রচারণার পথসভায় ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ¦ ছবি: গ্রামের কাগজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, এবার আর ভোট চুরি, ছিনতাই কিংবা ডাকাতির সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেছেন, বহুল প্রতীক্ষার ও সাধনার এই ভোট নতুন করে কেউ লুট করার সাহস দেখালে জনগণ তা প্রতিহত করবে। অতীতে আমাদের ভোট বারবার চুরি হয়েছে, ছিনতাই হয়েছে, ডাকাতি হয়েছে। সেই কারণে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।

আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার শুরুতে মানিকদিহী গ্রামে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রচারণার পথসভায় ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ¦ ছবি: গ্রামের কাগজ

অমিত বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সেই কাঙ্ক্ষিত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করেছে। এই ভোট যাতে আর কোনো শক্তি কেড়ে নিতে না পারে, সেজন্য আমরা প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেব। নিজেদের ভোট নিজেরাই প্রয়োগ করব এবং ফলাফল বুঝে নেব।

তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের তথাকথিত নির্বাচনে জনগণের ভোট ছাড়াই জনপ্রতিনিধি বানানো হয়েছে। সেই অবৈধ জনপ্রতিনিধিরা এলাকার জন্য কোনো উন্নয়ন করেনি। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্কই ছিল না।

নিজের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য তুলে ধরে অমিত বলেন, আমার পিতা তরিকুল ইসলামকে আপনারা যতবার ভোট দিয়েছেন, ততবারই তিনি এই এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়ন করেছেন। জনগণের জন্য কাজ করাই ছিল তাঁর রাজনীতি।

তিনি ভোটারদের উদ্দেশে দৃঢ় কণ্ঠে বলেন, আগামী দিনে আমাকে সুযোগ দিলে এই এলাকার উন্নয়ন নতুন করে সাজাব। কৃষিপ্রধান এই অঞ্চলের মানুষের সুবিধার জন্য একটি আধুনিক হিমাগার নির্মাণ করব। উন্নয়ন হবে মানুষের প্রয়োজনে—দলীয় স্বার্থে নয়। পথসভায় উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে জোরালো সমর্থন জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X