
অনিবার্য কারণে দক্ষিণাঞ্চলের দুটি পদযাত্রা স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) খুলনার চালনা পৌরসভা ও সাতক্ষীরা সদর এলাকায় নির্ধারিত এসব কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ জুলাই খুলনার চালনা পৌরসভা এবং সাতক্ষীরা সদর এলাকায় এনসিপির নির্ধারিত পদযাত্রা দুটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে এসব কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করা হবে।
তবে দক্ষিণাঞ্চলের অন্যান্য নির্ধারিত পদযাত্রা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনসিপি। এর মধ্যে মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় ফকিরহাট উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় বাগেরহাট সদর এবং সন্ধ্যা ৬টায় মোংলায় পদযাত্রা হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় যশোরের নোয়াপাড়া পৌরসভা এবং সন্ধ্যা ৬টায় বাঘারপাড়া উপজেলা সদরের পদযাত্রাও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা কর্মসূচি চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন
২০ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম
২০ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম