বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

২০২৬ বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বিটিভি

প্রধানমন্ত্রীর নির্দেশে সরাসরি ফিফার সঙ্গে চুক্তি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৩:৫০ পিএম
২০২৬ বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বিটিভি

দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য বড় সুখবর এসেছে। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সরকার জানিয়েছে, মধ্যস্বত্বভোগী এড়িয়ে সরাসরি ফিফার সঙ্গে আলোচনার মাধ্যমে সম্প্রচার স্বত্ব অর্জন করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ায় এই চুক্তি সম্পন্ন হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘ আলোচনার পর ফিফার সঙ্গে সরাসরি চুক্তির মাধ্যমে সম্প্রচার স্বত্বের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩.৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ২৫ লাখ টাকা।

ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ টাকা।

সরকারের দাবি অনুযায়ী, এই পুরো ব্যয়ের প্রায় সবটাই বিজ্ঞাপন, সম্প্রচার স্বত্ব বিক্রি এবং বাণিজ্যিক অংশীদারদের মাধ্যমে পুনরুদ্ধার করা সম্ভব হবে। ফলে বিটিভির নিজস্ব তহবিল বা রাষ্ট্রীয় কোষাগার থেকে বড় কোনো অর্থ ব্যয় হবে না।

প্রতিমন্ত্রী জানান, শুরুতে একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল। তবে সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সরাসরি ফিফার সঙ্গে আলোচনায় যায়, যার ফলে বড় অঙ্কের অর্থ সাশ্রয় সম্ভব হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) সভাপতি তাবিথ আউয়াল। দীর্ঘ দরকষাকষি ও একাধিক বৈঠকের পর গ্রহণযোগ্য মূল্যে চুক্তি সম্পন্ন হয়।

সরকার আরও জানিয়েছে, পূর্ববর্তী সরকারের সময় ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে প্রায় ৯৮ কোটি টাকা ব্যয় হয়েছিল। সেই তুলনায় এবার ব্যয় কমিয়ে আনার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে।

শুধু বিটিভি নয়, এবারের বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে আরও কয়েকটি বেসরকারি চ্যানেল। এর মধ্যে রয়েছে সময় টিভি এবং টি স্পোর্টস।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর

হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে আলু বেচাকেনা বন্ধ

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

যশোরে স্ত্রী হত্যা মামলার আসামি সুজনকে আদালতে ডিম নিক্ষেপ

ভোলাহাটে পাটনার প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মার্কিন সংস্থা থেকে রামেক হাসপাতাল পেল ২৮ কোটি টাকার ওষুধ, বিনামূল্যে পাবেন রোগীরা

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তারকাদের জমকালো পারফরম্যান্স

২০২৬ বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বিটিভি

বাজেট উপস্থাপন করেছেন আমির খসরু

দেশজুড়ে ৫ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস

বিশ্বকাপ আবহে রঙিন ফ্যাশন শোতে বাংলাদেশের মডেলরাও

স্বর্ণ ও রুপার দাম কমালো বাজুস

মিরপুরে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস: বাংলাদেশের রেকর্ড বোলিং আক্রমণ

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

রড-সিগারেটসহ যেসব জিনিসের দাম বাড়ছে

চৌগাছায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

বাজেটে কোথায় থাকবে করছাড়, কোথায় আওতা বাড়বে

বৃহস্পতিবারই কেন বাজেট উপস্থাপন করা হয়?

X