বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:১৩ পিএম
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসা অবহেলা ও অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে সরকার। সম্প্রতি হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, আদ-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, যেহেতু হাসপাতালটির লাইসেন্স বাতিল হয়েছে, তাই এই মুহূর্ত থেকে প্রতিষ্ঠানটি কোনো ধরনের স্বাস্থ্যসেবা দিতে পারবে না। নতুন রোগী ভর্তি করারও অনুমতি থাকবে না।

লাইসেন্স বাতিলের পর সাধারণ নিয়ম অনুযায়ী হাসপাতালে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার সুযোগ নেই। তবে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, বর্তমানে ভর্তি থাকা রোগীদের দ্রুত লাইসেন্সপ্রাপ্ত অন্যান্য হাসপাতালে স্থানান্তরের দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের ওপর বর্তাবে।

হাসপাতাল কর্তৃপক্ষকে সরকারের পাঠানো চিঠির কপি।

তিনি আরও বলেন, "বর্তমান পরিস্থিতিতে যদি কেউ আমাদের কাছে সহায়তা চান, তাহলে মানবিক দিক বিবেচনায় স্বাস্থ্য অধিদফতর প্রয়োজনীয় সহযোগিতা করবে।"

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল আদ-দ্বীন হাসপাতালের জবাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া জবাব আমরা পর্যালোচনা করেছি। প্রয়োজনীয় তথ্যের বাইরে সেখানে অনেক অপ্রাসঙ্গিক বিষয় উল্লেখ করা হয়েছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। সামগ্রিকভাবে তাদের জবাবে আমি সন্তুষ্ট নই।

গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করলে প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

একই সঙ্গে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল

জুনের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেনাপোল বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

সৌদি আরবে প্রথমবার অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ দিল ভারত

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

হামলা বন্ধ করতে ইরানকে ২২ দেশের সতর্কবার্তা

মোবাইল ফোনে যেভাবে দেখবেন বিশ্বকাপের ম্যাচ

গ্রামীণফোনের মুনাফার ৫% লভ্যাংশ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর

হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে আলু বেচাকেনা বন্ধ

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

যশোরে স্ত্রী হত্যা মামলার আসামি সুজনকে আদালতে ডিম নিক্ষেপ

ভোলাহাটে পাটনার প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মার্কিন সংস্থা থেকে রামেক হাসপাতাল পেল ২৮ কোটি টাকার ওষুধ, বিনামূল্যে পাবেন রোগীরা

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তারকাদের জমকালো পারফরম্যান্স

২০২৬ বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বিটিভি

বাজেট উপস্থাপন করেছেন আমির খসরু

দেশজুড়ে ৫ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস

বিশ্বকাপ আবহে রঙিন ফ্যাশন শোতে বাংলাদেশের মডেলরাও

X