বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোবাইল ফোনে যেভাবে দেখবেন বিশ্বকাপের ম্যাচ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম
মোবাইল ফোনে যেভাবে দেখবেন বিশ্বকাপের ম্যাচ

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের দর্শকদের আগ্রহ ও উন্মাদনা বরাবরের মতোই তুঙ্গে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরের প্রতিটি ম্যাচ উপভোগ করতে মুখিয়ে থাকেন দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী। এবারও ঘরে বসেই টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বকাপের সব উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে পারবেন দর্শকরা।

বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস এবং সময় টিভি সরাসরি সম্প্রচার করবে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে আনুষ্ঠানিক সম্প্রচারস্বত্ব অর্জনের মাধ্যমে চ্যানেলগুলো দেশের দর্শকদের জন্য বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করেছে।

শুধু টেলিভিশনেই নয়, মোবাইল ফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ ব্যবহার করেও বিশ্বকাপের ম্যাচ উপভোগ করা যাবে। নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধের মাধ্যমে দর্শকরা মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে সরাসরি ম্যাচ দেখতে পারবেন।

ফলে দেশের ফুটবলপ্রেমীরা ঘরে, অফিসে কিংবা যেকোনো স্থান থেকে সহজেই উপভোগ করতে পারবেন ফুটবল বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত। বিশ্বজুড়ে পরিচিত ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর রোমাঞ্চ এবারও পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি প্রান্তে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় কোস্ট গার্ড স্টেশনে হামলা, আহত ৩

নারীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল

জুনের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেনাপোল বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

সৌদি আরবে প্রথমবার অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ দিল ভারত

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

হামলা বন্ধ করতে ইরানকে ২২ দেশের সতর্কবার্তা

মোবাইল ফোনে যেভাবে দেখবেন বিশ্বকাপের ম্যাচ

গ্রামীণফোনের মুনাফার ৫% লভ্যাংশ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর

হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে আলু বেচাকেনা বন্ধ

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

যশোরে স্ত্রী হত্যা মামলার আসামি সুজনকে আদালতে ডিম নিক্ষেপ

ভোলাহাটে পাটনার প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মার্কিন সংস্থা থেকে রামেক হাসপাতাল পেল ২৮ কোটি টাকার ওষুধ, বিনামূল্যে পাবেন রোগীরা

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে তারকাদের জমকালো পারফরম্যান্স

২০২৬ বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বিটিভি

বাজেট উপস্থাপন করেছেন আমির খসরু

দেশজুড়ে ৫ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস

X