বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য রাজু আহমেদ আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৮:২১ পিএম
যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় ইউপি সদস্য রাজু আহমেদকে আটক। ছবি: গ্রামের কাগজ

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় ইউপি সদস্য রাজু আহমেদকে আটক করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশাপোল ইউনিয়নের ৩ নম্বর বাড়ীয়ালী ওয়ার্ডের ইউপি সদস্য রাজু আহমেদ স্থানীয় বিএনপির নেতা হিসেবেও পরিচিত। অভিযোগ রয়েছে, বাড়ীয়ালী গ্রামের প্রবাসী তোতা মিয়ার অনুপস্থিতিতে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে তার পরকীয়া সম্পর্ক চলছিল বলে এলাকায় গুঞ্জন ছিল।

অভিযোগ অনুযায়ী, গতকাল রাতে রাজু আহমেদ গোপনে ওই নারীর বাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ওই বাড়ি ঘেরাও করে তাকে আপত্তিকর অবস্থায় আটক করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ জনতা ইউপি সদস্য রাজু আহমেদকে গণধোলাই দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে অভিযুক্ত ইউপি সদস্যকে রক্ষায় রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে প্রশাসনের ওপর প্রভাব খাটানোর চেষ্টা চলছে।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে জানা যায়, বিষয়টি পরকীয়া সংক্রান্ত। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে ডেকে বিষয়টির মীমাংসা করে দেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাই ফেরত বিমানের কার্গো হোল থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

যশোরে গৃহবধূকে যৌন নিপীড়ন, একদিকে থানায় মামলা অন্যদিকে বিএনপি নেতার মীমাংসা!

মহেশপুরে ৯৯০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষরোপণ সামগ্রী বিতরণ

জার্মান দলে কোনো বিশ্বমানের খেলোয়াড় নেই : টনি ক্রুস

প্রধানমন্ত্রী / বাংলাদেশের মানুষের চিরায়ত মূল্যবোধ হলো সম্প্রীতি ও সহাবস্থান

খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্নে

মহাত্মা গান্ধীর মূর্তির মুখ কালো কাপড়ে ঢাকা কেন?

আরাগচি / ইসরায়েলের হুমকির কঠোর জবাব দেওয়া হবে

বাংলাদেশে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

আবারও বাড়লো সোনার দাম, ভরি কত?

মিয়ানমারের গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্তের বাড়িঘর

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

টিলেমান্সের পেনাল্টিতে বেলজিয়ামের অবিশ্বাস্য জয়

দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

বসনিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

যশোরে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, চারজন আটক

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

‘আমার সিক্স-প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’

X