শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

মালিক-শ্রমিক দ্বন্দ্বে কুষ্টিয়ায় বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার প্রায় সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে শ্রমিক ইউনিয়নের বাস চলাচল করলেও মালিক গ্রুপের মতো সমান সুযোগ-সুবিধা তারা পান না। এ বৈষম্য দূর করতে গত ৮ এপ্রিল মালিক পক্ষের সঙ্গে বৈঠক হয় এবং ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় শুক্রবার সকাল থেকে সব রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অন্যদিকে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, শ্রমিক ইউনিয়ন দুইটি দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে মালিকদের মতো সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং শ্রমিক সংগঠনের মালিকানাধীন একটি বাস কুষ্টিয়া-খুলনা রুটে চলাচলের অনুমতি দেওয়া।

তিনি জানান, এসব দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বর্তমানে শুধু কুষ্টিয়া-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া-চীন যাচ্ছেন

রাত ২টায় জার্মানি-আইভরি কোস্ট খেলা

নেদারল্যান্ডস-সুইডেন হাইভোল্টেজ ম্যাচ আজ

আজ রাতে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লামায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর স্বর্ণ পট্টিতে দুঃসাহসিক ডাকাতি

নবাবগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের শীর্ষে ব্রাজিল

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন, ১৫ জুলাইয়ের মধ্যে ভোট

কালীগঞ্জে পটলের কেজি ৫ টাকা, লোকসানের শঙ্কায় কৃষক

সেফটি ট্যাংকে নেমে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায়

আজ জামাইষষ্ঠী : বাংলার নিজস্ব এই প্রথার ইতিহাস

আবারও কমলো স্বর্ণের দাম

যশোরে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাজিল জয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া

কচুক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

X