
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আগের মতো আর নিয়মিত পর্দায় দেখা না গেলেও তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ এখনও তুঙ্গে।
অভিনয় কমিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ২০২০ সাল পর্যন্ত অভিনয়ই ছিল তার মূল পেশা। পরিবারের নানা বাধা অতিক্রম করেও তিনি কাজ চালিয়ে গেছেন, কারণ তিনি অভিনয়কে ভালোবাসেন। ভালো কোনো স্ক্রিপ্ট পেলে এখনও তার ভেতরে প্রবল উত্তেজনা কাজ করে বলেও জানান তিনি।
তবে বর্তমানে নানা কারণে তিনি আগের মতো নিয়মিত কাজ করছেন না। তিনি জানান, আগে অভিনয় তার কাছে আর দশটা সাধারণ পেশার মতোই ছিল—সকাল থেকে রাত পর্যন্ত শুটিং, আর সপ্তাহের বেশিরভাগ সময়ই কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতো।
অভিনয়ের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে খোলামেলা মতামত দেন শবনম ফারিয়া। সম্প্রতি তিনি সম্পর্ক ও মানসিক শান্তি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
তিনি বলেন, খারাপ সঙ্গীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো। বিশেষ করে একজন অভিনয়শিল্পীর জন্য মানসিক স্থিতিশীলতা এবং ব্যক্তিগত শান্তি অত্যন্ত জরুরি।
তার ভাষায়, খারাপ পার্টনার থাকলে সেটি মানসিক ও পেশাগত জীবনে বড় ধরনের চাপ তৈরি করে। আর যখন কেউ মানসিকভাবে বিপর্যস্ত থাকে, তখন ব্যক্তিগত জীবনের অশান্তি জীবনকে আরও কঠিন করে তোলে।
২০১৩ সালে ‘অলটাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন শবনম ফারিয়া। এরপর ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করে তিনি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন।
পরবর্তীতে বড় পর্দায় তার অভিষেক ঘটে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে।
ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে, তিনি ২০১৮ সালে বিয়ে করেন। পরবর্তীতে গত বছরের সেপ্টেম্বরে আবারও নতুন জীবনের পথে পা বাড়ান এই অভিনেত্রী।
মন্তব্য করুন