শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

জন নায়াগান মুক্তি আজ, প্রথম দিনেই ১০০ কোটি আয়ের সম্ভাবনা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২:২০ পিএম
জন নায়াগান মুক্তি আজ, প্রথম দিনেই ১০০ কোটি আয়ের সম্ভাবনা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপাতি বিজয়ের অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’ অবশেষে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। দীর্ঘ প্রায় সাত মাসের নানা জটিলতা পেরিয়ে সিনেমাটি দর্শকদের সামনে আসায় বিজয় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। অগ্রিম টিকিট বিক্রিতেও মিলেছে দর্শকদের ব্যাপক সাড়া।

এর আগে গত ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে ছাড়পত্র না পাওয়ায় মুক্তি আটকে যায়। দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি সিনেমাটিকে ‘এ’ ক্যাটাগরির প্রাপ্তবয়স্কদের সনদ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মুক্তির আগে সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় বক্স অফিসে এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এ পরিস্থিতিতে ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন বক্স অফিস বিশ্লেষক ও চলচ্চিত্র প্রদর্শকরা।

চেন্নাইভিত্তিক বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা মনে করেন, ‘জন নায়াগান’-এর উদ্বোধনী আয় দুর্দান্ত হতে পারে। তবে সিনেমাটি দীর্ঘমেয়াদে দর্শক ধরে রাখতে পারবে কি না, সেটি নিয়ে কিছুটা সংশয় রয়েছে।

রমেশ বালার মতে, সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বড় অঙ্কের ব্যবসা করতে পারে। তবে মুক্তির আগেই অনলাইনে সিনেমাটি ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি বক্স অফিসে প্রভাব ফেলতে পারে। অনেক দর্শক আগেই সিনেমাটি দেখে ফেললেও থালাপাতি বিজয়ের শেষ সিনেমা হিসেবে ভক্তদের আগ্রহের কারণে প্রথম দিনের আয় শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

তার ধারণা, বিশ্বব্যাপী প্রথম দিনে ‘জন নায়াগান’ ৭৫ থেকে ১০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে। যদিও বিজয়ের ‘লিও’ সিনেমার প্রথম দিনের ১৫০ কোটি রুপির রেকর্ড ছুঁতে পারবে না বলেই মনে করছেন তিনি। তবে ১০০ কোটি রুপির কাছাকাছি আয় করতে পারলে সেটিকে দারুণ উদ্বোধন হিসেবে দেখছেন এই বক্স অফিস বিশ্লেষক।

আশীর্বাদ থিয়েটার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক ও প্রখ্যাত প্রদর্শক অক্ষয় রাঠি। তিনি মনে করেন, সিনেমাটির শুরু ভালো হবে। আর ‘দি ওডিসি’ সিনেমার সঙ্গে সরাসরি প্রতিযোগিতার মুখে পড়বে না এটি। বরং প্রত্যাশার চেয়েও ভালো ফল করতে পারে।

অক্ষয় রাঠি বলেন, “জন নায়াগান’ এবং ‘দি ওডিসি’ হিন্দি ভাষাভাষী অঞ্চলের মানুষের কাছে সম্পূর্ণ বিপরীতধর্মী দুটো সিনেমা। ‘জন নায়াগান’ সিঙ্গেল-স্ক্রিনকেন্দ্রিক বাণিজ্যিক বিনোদনধর্মী সিনেমা। অন্যদিকে, ‘দি ওডিসি’ মূলত প্রিমিয়াম লার্জ-ফরম্যাট, মেট্রো শহরের দর্শক এবং ক্রিস্টোফার নোলানের সিনেমার ধাঁচের দর্শকদের লক্ষ্য করে তৈরি হয়েছে। তাই আমার মনে হয় না, দুটি সিনেমা পরস্পরের ব্যবসায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।”

খানিকটা ব্যাখ্যা করে অক্ষয় রাঠি বলেন, “থালাপাতি বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ার, তার রাজনৈতিক বড় বিজয়ের কারণে ‘জন নায়াগান’ সিনেমা ঘিরে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে। ফলে সিনেমাটির যাত্রা শুরু খুবই ভালো হতে পারে। এমনকি, আগের সেই পাইরেসি ও অনলাইন ফাঁসের ঘটনা সত্ত্বেও এটি হিন্দিভাষী বাজারে বিজয়ের অন্যতম বড় ওপেনার হয়ে উঠতে পারে। একই সঙ্গে তামিল বক্স অফিসেও উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।”

এইচ. বিনোথ পরিচালিত ‘জন নায়াগান’ সিনেমায় থালাপাতি বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা যাবে ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি ও মমিতা বাইজুসহ একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পীকে।

জানা গেছে, প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। কেভিএন প্রোডাকশন্সের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি থালাপাতি বিজয়ের অভিনয়জীবনের শেষ চলচ্চিত্র হওয়ায় মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এখন দেখার বিষয়, অনলাইনে ফাঁসের প্রভাব কাটিয়ে ‘জন নায়াগান’ শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা সাফল্য পায়।

*ভ্যারাইটি ইন্ডিয়া অবলম্বনে

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদ থেকে জামায়াত, এমপি নজরুলের রাজনৈতিক জীবনের উত্থান-পতন

জামায়াত আমির / জামায়াত ফেরেশতাদের সংগঠন নয়, ভুল হলে সংশোধন করা হবে

কালীগঞ্জ হাসপাতালে ওষুধ প্রতিনিধিদের অবাধ বিচরণের অভিযোগ, রোগীসেবা ব্যাহত

রাণীনগরে শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

মির্জা ফখরুল / শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে

এমপি নজরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে জামায়াত?

দেশজুড়ে ভারি বৃষ্টির পূর্বাভাস

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো তথ্য নেই : স্পিকার

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

আল-আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালালো ইসরায়েলিরা

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা ওবায়দুর রহমানকে বহিষ্কার

রাষ্ট্রপতি পদত্যাগের গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম

দেশে ফিরেছেন স্পিকার

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, আজ থেকে কার্যকর

ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলা

মহানায়ক উত্তম কুমারের মহাপ্রয়াণ দিবস আজ

আজ জগন্নাথদেবের উল্টো রথযাত্রা

X