বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

খেজুর গাছ: হারিয়ে যাচ্ছে বাংলার গ্রামীণ ঐতিহ্য

এস আর এ হান্নান, মহম্মদপুর
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৫:৪৫ এএম
গাছে ডালপালা জুড়ে রসালো ফল খেজুর

ষড়ঋতুর এই বাংলাদেশে জ্যৈষ্ঠ আর আষাঢ়ের সন্ধিক্ষণে প্রকৃতিজুড়ে এক অদ্ভূত উৎসব শুরু হয়। ডালপালা জুড়ে রসালো ফলের সমারোহ, বাতাসে মিষ্টি ঘ্রাণ আর গ্রামীণ জনপদে চঞ্চলতার সুর। এই উৎসবের এক বর্ণিল উপাদান আমাদের চিরচেনা ‘দেশি খেজুর’।

এক সময় বাংলার দিগন্তজোড়া মাঠের আইলে, পুকুরপাড়ে, পতিত জমিতে কিংবা বাড়ির আঙিনায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত অসংখ্য দেশি খেজুর গাছ। বর্ষার আগমনী বার্তার সাথে সাথেই সেই সবুজ গাছের বুক চিরে বের হওয়া হলদে-কমলা রঙের থোকায় থোকায় কাঁধির খেজুর পাঁকতে শুরু করে।

সময়ের বিবর্তনে আজ সেই চিরচেনা দৃশ্য যেন রূপকথার গল্প হয়ে দাঁড়িয়েছে। ইট-পাথরের নিষ্ঠুর নগরায়ণ আর গ্রামীণ বনায়ন হ্রাসের কারণে আজ আমাদের ঐতিহ্যবাহী দেশি খেজুর গাছ বিলুপ্তির পথে।

শৈশবের সোনালী দিনগুলোর কথা মনে পড়লে আজও স্মৃতিকাতর হয়ে ওঠেন প্রবীণেরা। তখন গ্রামীণ জীবনে বিনোদনের এত কৃত্রিম মাধ্যম ছিল না; প্রকৃতির কোলেই মিশে থাকত রূপসী বাংলার আসল প্রাণ। দুপুরের তপ্ত রোদ কিংবা বিকেলের মায়াবী আলোয় একঝাঁক দুরন্ত শিশু-কিশোর মেতে উঠত এক অদ্ভুত প্রতিযোগিতায়। কার আগে কে তরতরিয়ে খেজুর গাছের কাঁটায় ভরা ডগা বা ডালের কাছে উঠে যাবে, কার থলিতে জমা হবে বেশি খেজুর; তা নিয়ে চলত তুমুল শোরগোল।

শুধু কি শিশুরাই? ঘরের বয়োজ্যেষ্ঠ লোকটির মধ্যেও জেগে উঠত এক চঞ্চল কিশোর মন। তারা আস্ত কাঁধিসহ খেজুর পেড়ে আনতেন। এরপর চলত এক চমৎকার গ্রামীণ রসায়ন। কাঁচা-পাকা খেজুরগুলোতে সামান্য লবণ-পানি মিশিয়ে ছিটিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হতো।

পরের দিন সকাল হতেই ম্যাজিকের মতো সেই খেজুর পেকে টসটসে ও টুকটুকে লাল হয়ে যেত। বেশি পেকে গেলে কালো রঙ ধারণ করতো। সেই দেশি খেজুর মুখে দেয়া মাত্রই যে অনাবিল মিষ্টি ও কষের মিশ্র স্বাদ পাওয়া যেত, তা আজকের দিনের নামী-দামী বিদেশি চকোলেটের চেয়েও ছিল কোটি গুণ বেশি তৃপ্তিদায়ক।

এক সময় দেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় অসংখ্য দেশি খেজুর গাছ দেখা গেলেও বর্তমানে নগরায়ণ, কৃষিজমির পরিবর্তন এবং দেশীয় বৃক্ষরোপণে অনীহার কারণে এ গাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে নতুন প্রজন্মের অনেক শিশুই দেশি খেজুরের স্বাদ ও এর সঙ্গে জড়িয়ে থাকা গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে না।

মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষিপুর গ্রাম থেকে সম্প্রতি পাওয়া এক চিত্রে আবারও প্রাণ ফিরে পেয়েছে সেই পুরনো সেই শৈশব ও দুরন্তপনা। সেখানে এখনো কিছু গাছে এই দেশি খেজুরের সমারোহ রয়েছে, আর তা দেখে লোভ সামলাতে পারেনি স্থানীয় দুরন্ত দুই শিশু। গাছে উঠে তাদের খেজুর পাড়ার দৃশ্যটি যেন আমাদের মনে করিয়ে দেয়; সংস্কৃতি ও ঐতিহ্যের শেকড় কত গভীরে প্রোথিত ছিল। খেজুর তলায় ঝরে পড়া ফল কুড়ানোর সেই ধুম, চাদরে আর আঁচলে কিংবা ফ্রকের পকেটে ধুলোবালি মাখা খেজুর জমিয়ে মহা-আনন্দে কামড় দেয়ার সেই সোনাঝরা শৈশবের এমন অনবদ্য দৃশ্য আজ ডাইনোসরের মতো হারিয়ে যাচ্ছে।

আধুনিকতার যান্ত্রিক হাওয়ায় বদলে গেছে গ্রামীণ জনপদের রূপ। শৈশব এখন বন্দী হয়েছে চার দেয়ালের চারকোণা স্ক্রিনে, আর ঐতিহ্যগুলো মুখ থুবড়ে পড়েছে অবহেলায়। আমাদের নিজস্ব সংস্কৃতি, লোকজ ঐতিহ্য আর প্রকৃতির এই অমূল্য উপহার আজ চরম সংকটে। যদি আমরা এখনই সচেতন না হই, দেশি গাছপালা সংরক্ষণে উদ্যোগী না হই, তবে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো জানবেই না যে আমাদেরও এমন একটা সোনাঝরা, ধুলোমাখা এবং সুমিষ্ট শৈশব ছিল।

শৈশবের সেই সোনালী দিনগুলো হয়তো চিরতরে হারিয়ে ঠাঁই নেবে ইতিহাসের পাতায়, রয়ে যাবে শুধু দীর্ঘশ্বাস; ‘কোথায় হারিয়ে গেল সোনালী সেই দিনগুলো।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এল নিনোর হানা: দেশে নতুন মহামারির আশঙ্কা

হিংসা ও বিদ্বেষের ভয়াবহ পরিণতি

নিরব-পরীমনির ‘গোলাপ’ শুরু হচ্ছে কবে?

বিয়ের পর ধীরে ধীরে কেন বাড়ে ওজন?

খেজুর গাছ: হারিয়ে যাচ্ছে বাংলার গ্রামীণ ঐতিহ্য

পানি সংকটে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট বন্ধ

‘নিরাপদ থাকতে চাইলে পারস্য ছেড়ে চলে যাও’

মধ্যপ্রাচ্যজুড়ে ২১ মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান

যশোরের গাড়িখানায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

যশোরের কথিত সাংবাদিক নীরবসহ চার অনলাইন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

যশোরে ছয় মাসে এইচআইভি শনাক্ত ৩৫, মৃত্যু ৬ জনের

যশোরে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

যশোরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা  

ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন  / সমন্বিত মেধা তালিকায় যশোর শাখার ৩২ শিক্ষার্থীর কৃতিত্ব

১৩ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে পানির ট্যাংকি বিতরণে বৈষম্যের অভিযোগ, জনমনে ক্ষোভ

নয় বছরের দাম্পত্যে ইতি টানলেন হুনার-ময়াঙ্ক

তেল কিনতে ১৭ হাজার কোটি টাকার অনুমোদন

অশ্রুসিক্ত নয়নে সজ্জিত গাড়িতে শিক্ষকের বিদায়

ঝিনাইদহে প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান পরিদর্শন

X