বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা আর নেই

শেরপুর সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১১:৩০ এএম
বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা।

যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা আর নেই। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

গোলাম মাওলা শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার বারাকপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি ১১ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার হিসেবে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন। স্বাধীনতার পরও তিনি সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি শেরপুর জেলা সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবেও দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

মরহুমের জানাজার নামাজ প্রথমে শেরপুর, এরপর তার নিজ গ্রামের বাড়ি মাদারেরচরে অনুষ্ঠিত হবে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

তার মৃত্যুতে শেরপুর জেলা সেক্টর কমান্ডার্স ফোরম মুক্তিযুদ্ধ ৭১, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এতিমখানা প্রতিষ্ঠসহ সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। দেশের প্রান্তিক একটি ইউনিয়নের একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি অত্যন্ত সুনাম ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X