
যশোর সদর উপজেলা যুব নারী সামাজিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রীতিলতা বর্মন সভাপতি ও কল্পনা রানী রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার সদর উপজেলার মাঠপর্যায়ে ১২টি স্পটে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. রাজিয়া সুলতানা। ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রায়ট একচেঞ্জ এর অর্থায়নে পরিচালিত উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে স্ববল প্রকল্পের আওতায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রকল্পের কর্মসূচি অনুযায়ী সোমবার যশোর সদর উপজেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাঠ পর্যায়ে ১২টি স্পটে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন শেষে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিতরা হলেন, সভাপতি পদে প্রীতিলতা বর্মন, সহ-সভাপতি পদে নিষ্কৃতি বর্মন ও সঞ্জিতা বিশ^াস, সাধারণ সম্পাদক পদে কল্পনা রানী রায়, যুগ্ম সম্পাদক সিমা আক্তার, কোষাধ্যক্ষ পদে পবিত্রা বর্মন, সাংগঠনিক সম্পাদক শিমলা খাতুন, দপ্তর সম্পাদক সাথী বাগচী, সদস্য ফাহিমা খাতুন, জয়ন্তী বিশ^াস ও মাধুরী বৈদ্য। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিয়া সুলতানা। মাঠ পর্যায়ে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন যশোর সদর উপজেলার উপ সহকারী কৃষি অফিসারগণ।
মন্তব্য করুন