বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে চরমপন্থি পরিচয়ে ফোনে চাঁদাবাজি, থানায় জিডি

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
মণিরামপুরে চরমপন্থি পরিচয়ে ফোনে চাঁদাবাজি, থানায় জিডি

যশোরের মণিরামপুরে চরমপন্থি অধ্যুষিত মনোহরপুর এবং হরিদাসকাটি ইউনিয়নে আবারো নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবি কমিউনিস্ট পার্টির নামে মোবাইল ফোনে কল করে বিএনপি নেতা, ব্যবসায়ী, শিক্ষকসহ মোট ১৯ ব্যক্তির কাছে বিভিন্ন হারে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় থানায় দুইটি জিডি করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে পুলিশের কার্যত কোন ভূমিকা না থাকায় ভুক্তভোগীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। গতকাল সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিয়ষটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জামায়াত নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ, উপজেলা জামায়াতের আমির সহকারি অধ্যাপক ফজলুল হক, বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাবেক পৌর সভাপতি খায়রুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এস,এম মজনুর রহমানসহ আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভার এক পর্যায়ে মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার ফারুক মিন্টু অভিযোগ করেন, গত দুই সপ্তাহ ধরে জনৈক সাগর নামে এক ব্যক্তি নিজেকে চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির খুলনা বিভাগীয় কমান্ডার পরিচয় দিয়ে মনোহরপুর ইউনিয়ন বিএনপির সধারন সম্পাদক নাজমুল হকের কাছে দুইটি মোবাইল নম্বর থেকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

শুধু তাই নয় বেঁধে দেয়া সময়ের মধ্যে চাঁদা না দিলে পরিবার সহ তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। শুধু বিএনপির সাধারন সম্পাদককে নয়, অনুরুপভাবে ফোন করে চাঁদা দাবি করা হয়েছে ব্যবসায়ী আবু দাউদ, বুলবুল আহমেদ, দিপক কুমার, আবুজার হোসেন, মন্টু হোসেন, এজাজ আহমেদ, তৌহিদুজ্জামান, স্কুল শিক্ষক হাবিবুর রহমান, সাজ্জাত হোসেন, রমেষ চন্দ্র, প্রনব চন্দ্র বিশ্বাসসহ মোট ১৭ জনের কাছে।

এ ঘটনায় চাঁদা দাবি করা ওই ব্যক্তির ( মোবাইল নম্বরসহ) বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। অপরদিকে অভিযোগ করা হয় হরিদাসকাটি ইউনিয়নের নেবুগাতি গ্রামের বিনয় কৃঞ্চ রায়ের ছেলে গোপিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিত রায়ের কাছে অপর একটি নম্বর থেকে নিজেকে নিউ বিপ্লবী কমিউন্ষ্টি পার্টির আঞ্চলিক নেতা মহিতোষ পরিচয় দিয়ে ১০ লাখ এবং হাজিরহাট বাজারের ব্যবসায়ী গোপল চন্দ্র রায়ের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা পরিশোধ করা না হলে তাদেরকে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়। অবশ্য এ ঘটনায় স্কুল শিক্ষক অসিত রায় ১৯ জুলাই থানায় একটি জিডি করেন। কিন্তু অভিযোগ রয়েছে দুু্িট জিডি করা হলেও পুলিশ কার্যত কোন ভূমিকা রাখতে সমর্থ হয়নি। অপরদিকে চাঁদাবাজদের অব্যাহত হুমকিতে ভূক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন।

মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হক জানান, সন্ত্রাসিদের প্রতিনিয়ত হুমকিতে বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করা দুরুহ হয়ে পড়েছে। স্কুল শিক্ষক অসিত রায় জানান, সন্ত্রাসীদের হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। ভূক্তভোগী আবু দাউদ ক্ষোভের সাথে জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় জিডি করা হলেও পুলিশ এ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে চাঁদাবাজরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।

এ ব্যাপারে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট হাজী এনামুল হক,উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন, বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু সহ সকলেই সকলেই উদ্বেগ প্রকাশ করেন। কমিটির মুখ্য উপদেষ্টা সংষদ সদস্য গাজী এনামুল হক ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনকে জোর তাগিদ দেন।

থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ জানান, বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য মনোহরপুরের কপালীয়া বাজারে গত ৫ জানুয়ারি রাতে চরমপন্থীদের অভ্যন্তরীন কোন্দলকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন প্রতিপক্ষ গ্রুপের নেতা ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগী। এছাড়া হরিদাসকাটিতে ২০০১ সাল ও ২০২৩ সালে চরপন্থিদের গুলিতে নিহত হয় ৫ জন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X