বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

গণেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম

কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শুরু হয়েছে তথ্য সংগ্রহ কার্যক্রম। বর্তমান বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৯টি কৃষি ব্লকের মধ্যে প্রথম পর্যায়ে খাউলিয়া ইউনিয়নের আমতলী ব্লকে কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে এ ব্লকের প্রায় ১ হাজার ৭০০ কৃষককে কৃষি কার্ডের আওতায় আনার জন্য নিবন্ধন করা হবে।

গত ১৬ জুন থেকে আমতলী ব্লকের তিনটি ওয়ার্ডে চারটি দলে বিভক্ত হয়ে আটজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তথ্য সংগ্রহ করছেন। প্রতিটি দলে দুইজন কর্মকর্তা সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য নিবন্ধন করছেন। একই সঙ্গে কৃষক ও তার মনোনীত ব্যক্তির ছবিও সংগ্রহ করা হচ্ছে।

মঙ্গলবার খাউলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কুমারখালী, আমতলী, পূর্ব বরিশাল, পশ্চিম বরিশাল, ফাসিয়াতলা, দক্ষিণ বরিশাল, মধ্য বরিশাল, খেজুরবাড়িয়া ও মানিকজোড় গ্রামে এ কার্যক্রম চলতে দেখা যায়।

তথ্য নিবন্ধন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে দক্ষিণ বরিশাল গ্রামের শামীম আকন, পূর্ব আমতলীর রুবেল তালুকদার, জাফর হাওলাদার, আব্দুল হক জোমাদ্দার, দুলাল হাওলাদারসহ একাধিক কৃষক বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে এ প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগে তারা আনন্দিত।

তথ্য সংগ্রহ কার্যক্রমের গ্রুপ লিডার উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস. এম. আলী আশরাব, মশিউর রহমান, শহিদুল ইসলাম, আশিকুর রহমান ও মেহেদী হাসান জানান, যেসব কৃষকের নিজস্ব জমি রয়েছে, বর্গাচাষ করেন কিংবা চুক্তিভিত্তিক জমি নিয়ে চাষাবাদ করেন— সবাইকে তথ্য সংগ্রহের আওতায় আনা হচ্ছে। এজন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, উপজেলার ৪৯টি কৃষি ব্লকের মধ্যে প্রথমে খাউলিয়া ইউনিয়নের আমতলী ব্লকে কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ১ হাজার ৭০০ কৃষক পরিবারকে নিবন্ধনের আওতায় আনা হবে। চলমান কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যে এ ব্লকের তথ্য সংগ্রহ শেষ হবে। এরপর পর্যায়ক্রমে উপজেলার বাকি কৃষি ব্লকগুলোতেও একই কার্যক্রম পরিচালিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X