বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মহেশপুর (ঝিনাইদহ) অফিস:
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম

ঝিনাইদহে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের আদর্শপাড়ায় বেসরকারি সংস্থা ওয়েলফেয়ার এফোর্টস (উই)-এর প্রশিক্ষণ কক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন।

সভায় এপ্রিল-জুন ২০২৬ সময়কালের জেলার অপরাধ চিত্র উপস্থাপন করেন জেলা হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কুতুব উদ্দীন। এছাড়া গত তিন মাস এবং চলমান মাসের অপরাধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি এন. এম. শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধারণাপত্র উপস্থাপন ও বক্তব্য দেন মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এবং প্রধান অতিথি অ্যাডভোকেট সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মুন্সী ফিরোজা সুলতানা, হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন এবং সাংবাদিক আব্দুর রহমান।

এছাড়া স্বাগত বক্তব্য দেন উই-এর নির্বাহী কমিটির সভাপতি রেবেকা সুলতানা এবং ডিএইচআরএনএস প্রকল্পের সমন্বয়কারী অ্যাডভোকেট সোফিয়া হাসিন।

আলোচনা সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ, অপরাধের তথ্য সংগ্রহ, ভিকটিম সাপোর্ট জোরদার, অভিযুক্তদের আইনের আওতায় আনা, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, বাল্যবিবাহ ও বিবাহবিচ্ছেদ রোধে অ্যাডভোকেসি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভায় নেটওয়ার্কের সদস্যরা চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X