বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর):
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

যশোরের মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন। আগামী ৩০ জুলাই পর্যন্ত এ মেলা চলবে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন বলেন, একটি ফলের গাছ শুধু ফলই দেয় না, একটি পরিবারের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে বাড়ির আঙিনা থেকে শুরু করে পতিত জমিসহ যেখানে সম্ভব সেখানে ফলের গাছ রোপণ করতে হবে। তিনি বলেন, উৎপাদনের পাশাপাশি ফল সংরক্ষণ ও বাজারজাতকরণের ওপরও সমান গুরুত্ব দিতে হবে। কৃষক সমৃদ্ধ হলে দেশ সমৃদ্ধ হবে এবং কৃষির উন্নয়নই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহানাজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়া হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান এবং উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক ও সুধীজন।

মেলায় বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল, ফলের চারা, আধুনিক ফল চাষ প্রযুক্তি, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষি উদ্ভাবনের বিভিন্ন দিক প্রদর্শন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X