বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

রায়হান জনি, কেশবপুর:
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৮:২৭ পিএম

যশোরের কেশবপুরে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১০টি মসজিদের উন্নয়নের জন্য ৩০ লাখ টাকা এবং ২২ জন অসহায়, দুস্থ ও গৃহহীন ব্যক্তির মাঝে ২ লাখ ২০ হাজার টাকার অনুদান বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেশবপুর উপজেলা শাখা।

মঙ্গলবার সকালে কেশবপুর পৌর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির মো. মোক্তার আলী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই ইসলামের শিক্ষা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও সবাইকে এগিয়ে আসতে হবে। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১০টি মসজিদের উন্নয়ন কাজের জন্য প্রতিটি মসজিদকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে ২২ জন অসহায়, দুস্থ ও গৃহহীন ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকার বিশেষ অনুদান তুলে দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন মসজিদের প্রতিনিধিসহ অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X