বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

সহ-অভিনেতার সঙ্গে হাতাহাতি নোরার

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম
নোরা ফাতেহি

বলিউড অভিনেত্রী ও জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি সম্প্রতি তার অভিনয়জীবনের শুরুর দিকের একটি অপ্রত্যাশিত ঘটনার কথা প্রকাশ করেছেন। কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি জানান, ২০১৪ সালে ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ চলচ্চিত্রের শুটিং চলাকালে বাংলাদেশের সুন্দরবনে এক সহ-অভিনেতার সঙ্গে তার হাতাহাতির ঘটনা ঘটে।

নোরার ভাষ্য অনুযায়ী, শুটিং চলাকালে ওই সহ-অভিনেতা তার সঙ্গে অসৌজন্যমূলক ও অশোভন আচরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রথমে ওই অভিনেতাকে চড় মারেন।

তার ভাষায়, আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা খুবই অসভ্য আচরণ করছিল। তাই আমি ওকে চড় মেরেছিলাম।

নোরা জানান, ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তার দাবি, পাল্টা ওই অভিনেতাও তাকে চড় মারেন এবং চুল টেনে ধরেন। জবাবে তিনিও ওই অভিনেতার চুল ধরে টান দেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে চলচ্চিত্রটির পরিচালক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাটি স্মরণ করে নোরা বলেন, আমি আরও একবার ওকে চড় মারি। এরপর ও আমার চুল টানে। আমিও ওর চুল টেনে ধরি। তারপর বড় ঝগড়া বেঁধে যায়। শেষ পর্যন্ত পরিচালক এসে আমাদের থামান।

কপিল শর্মা বিষয়টি নিয়ে রসিকতা করলে নোরা বলেন, সত্যি বলছি, লোকটার আচরণ একেবারে কুকুরের মতো ছিল।

তবে সেই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি নোরা ফাতেহি।

রোর : টাইগার্স অব দ্য সুন্দরবনস ২০১৪ সালের একটি অ্যাডভেঞ্চার থ্রিলার চলচ্চিত্র। কমল সদানা পরিচালিত ছবিটি মুক্তি পায় ওই বছরের ৩১ অক্টোবর। এতে নোরা ফাতেহির পাশাপাশি অভিনয় করেছেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী, অচিন্ত কৌর ও সুব্রত দত্ত। ছবিটির উল্লেখযোগ্য অংশের শুটিং হয়েছিল বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X