বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

যশোরে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান

দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৪ পিএম
যশোরে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান

যশোর শহরের বড় বাজারে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল মজুত ও বিক্রির দায়ে দুই জাল ব্যবসায়ীর কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বড় বাজারের ব্যবসায়ী বারান্দীপাড়ার পাড়ার সুজন পালকে ২০ হাজার টাকা এবং বেজপাড়ার সুভাল পালকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে মোবাইল কোর্টে জব্দ করা প্রায় ৮০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধ ও পরিবেশবিধ্বংসী চায়না দুয়ারি জালের ব্যবহার ও বাণিজ্য বন্ধ করা, জাল ব্যবসায়ীদের সচেতন করা এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দেওয়া।

তারা বলেন, এ ধরনের জাল নির্বিচারে ছোট-বড় সব ধরনের মাছ ও অন্যান্য জলজ প্রাণী আহরণ করে মৎস্যসম্পদের মারাত্মক ক্ষতি করে এবং জলজ জীববৈচিত্র্যের জন্যও বড় হুমকি সৃষ্টি করে।

কর্মকর্তারা আরও জানান, মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X