
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। সোমবার লেনদেন শেষে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বাজারের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেলপ্রতি ৮ দশমিক ৪২ ডলার বা ৮ দশমিক ৭ শতাংশ কমে ৮৮ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। এটি গত ১৭ জুলাইয়ের পর সর্বনিম্ন মূল্য।
অন্যদিকে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৭ দশমিক ৫ শতাংশ বা ব্যারেল প্রতি ৬ দশমিক ৭০ ডলার কমেছে। লেনদেন শেষে এর বাজারমূল্য দাঁড়ায় ৮২ দশমিক ৬১ ডলারে।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন