বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ঢাকা অফিস
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম
স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাতে আধুনিক প্রযুক্তির বিকাশ এবং দেশীয় গবেষণা-উদ্ভাবনকে আরও এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত চিকিৎসা সরঞ্জামের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদন প্রক্রিয়ায় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের উদ্ভাবকদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রী আশ্বাস দেন, দেশীয়ভাবে উদ্ভাবিত এসব চিকিৎসা সরঞ্জাম দ্রুত ব্যবহার উপযোগী করে বাজারজাত করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও প্রশাসনিক সহায়তা প্রদান করা হবে।

সভায় জানানো হয়, পৃথক দুটি বিশেষজ্ঞ দল সফলভাবে ভেন্টিলেটর এবং হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় ক্লিনিক্যাল ট্রায়াল, মান যাচাই এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন হলে এসব যন্ত্র দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ব্যবহার করা যাবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দেশীয়ভাবে উৎপাদিত হওয়ায় এসব চিকিৎসা সরঞ্জামের উৎপাদন ব্যয় তুলনামূলক কম হবে। ফলে হাসপাতাল ও রোগীদের জন্য স্বাস্থ্যসেবা আরও সাশ্রয়ী হবে এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সভায় আরও জানানো হয়, গুরুতর শ্বাসতন্ত্রের জটিলতায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম। আন্তর্জাতিক মান নিশ্চিত করতে এর নিরাপত্তা ও কার্যকারিতা যাচাইয়ের জন্য আরও বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করা হবে।

অন্যদিকে, দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-ফ্লো অক্সিজেন মেশিনের অন্যতম বিশেষ সুবিধা হলো এটি বিদ্যুতের সংযোগ ছাড়াই পরিচালনা করা সম্ভব। ফলে বিদ্যুৎবিহীন দুর্গম এলাকা, দুর্যোগকালীন পরিস্থিতি কিংবা রোগী পরিবহনের সময় অ্যাম্বুলেন্সে এটি কার্যকরভাবে ব্যবহার করা যাবে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন, দেশীয় প্রযুক্তিতে এসব আধুনিক চিকিৎসা সরঞ্জামের বাণিজ্যিক উৎপাদন শুরু হলে দেশের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে এবং চিকিৎসা প্রযুক্তি খাতে বাংলাদেশ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রো-ভিসি ড. মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ডা. মামুন শিবলীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X