বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মো. তানভীর রহমান, গাইবান্ধা
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

দীর্ঘদিন ধরে ইসিজি মেশিন বিকল থাকায় গাইবান্ধা জেলা সদর হাসপাতালে হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। এ সংকট নিরসনে জেলা পরিষদের অর্থায়নে হাসপাতালটিকে একটি নতুন ইসিজি মেশিন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. শহিদুল্লাহর হাতে আনুষ্ঠানিকভাবে নতুন ইসিজি মেশিন তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে হাসপাতালের ইসিজি মেশিনটি বিকল থাকায় রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে যেতে হচ্ছিল। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি সময় নষ্ট এবং দুর্ভোগের শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন ইসিজি মেশিন চালু হওয়ায় রোগীরা এখন হাসপাতালেই সহজে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন এবং হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X