শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

ইরানে হামলা চালাতে বি-১ বোমারু বিমান ব্যবহার করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৩:২০ এএম
ইরানে হামলা চালাতে বি-১ বোমারু বিমান ব্যবহার করল যুক্তরাষ্ট্র

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালাতে প্রথমবারের মতো বি-১ দূরপাল্লার বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার ১২ দিন পর এই প্রথম মার্কিন সামরিক বাহিনী এই ধরনের বোমারু বিমান হামলায় ব্যবহার করল।

যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা বি-১ বোমারু বিমানগুলো ২৪টি ভারী বোমা অথবা বিপুলসংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হুমকি মোকাবিলায় দেশটির সামরিক কমান্ড সেন্টার, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং রসদ সরবরাহ অবকাঠামোতে সফলভাবে হামলা চালানো হয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে কোনো বাণিজ্যিক জাহাজে ফের হামলা হলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে ইরানও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সৌদি বন্দরে অবরোধ ঘোষণার পর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি জাহাজে হামলা শুরু করেছে। এতে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল-মানদেব প্রণালিতেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

পরিস্থিতি শান্ত করতে এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য কাতারি মধ্যস্থতাকারীরা মার্কিন, ইরানি ও ওমানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে ট্রাম্প এক বক্তব্যে দাবি করেছেন যে বারবার চুক্তি পরিবর্তন করার কারণে ইরান এখনো পুরোপুরি সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত নয়, তবে তারা খুব দ্রুতই রাজি হবে।

সূত্র: এক্সিওস

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল আকসা মসজিদে ঢুকে পড়েছে হাজারো ইসরায়েলি

ভারতের ৯০ শতাংশের বেশি মানুষের রক্ত খারাপ!

ফিলিস্তিনি বন্দিদের ঠেকাতে কারাগারে কুমির রাখবে ইসরায়েল

ইরানে হামলা চালাতে বি-১ বোমারু বিমান ব্যবহার করল যুক্তরাষ্ট্র

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, কয়েক জেলায় বন্যার শঙ্কা

মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের

ইরানে হামলা হলে মার্কিন সহায়তাকারীদেরও টার্গেট করার হুঁশিয়ারি তেহরানের

লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারে হুথিদের হামলা

মহেশপুরে হ্যানিট্যাপ করে চাঁদা আদায় মূলহোতাসহ গ্রেফতার-২

কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ব্যবসায়ীকে জরিমানা; ১৫০ কেজি মাছ ধ্বংস

জোটের সমীকরণে ফের কি সরে দাঁড়াবেন রহমতুল্লাহ?

সুনামগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা, অপরাধ দমনে জিরো টলারেন্সের আহ্বান

মোরেলগঞ্জে খাল খনন প্রকল্প শেষে ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

নৈগাং বাজারে যৌথ অভিযানে ২৯ পিস ইয়াবাসহ আটক ১, থানায় মামলা

গাজী নজরুল পদ হারালে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচন করতে চান হিরো আলম

যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীকে  হুমকির প্রতিবাদে মানববন্ধন  

আন্দোলনের মুখে অবরুদ্ধ দিল্লি মেট্রো, চরম ভোগান্তিতে যাত্রীরা

চুয়াডাঙ্গায় বাস উল্টে নারী-শিশুসহ আহত ২৩

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

X