বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

অধিনায়কত্বে পরিবর্তনের ইঙ্গিত, মিরাজের জায়গায় কে আসছেন?

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
অধিনায়কত্বে পরিবর্তনের ইঙ্গিত, মিরাজের জায়গায় কে আসছেন?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তনের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার বিষয়ে আলোচনা চলছে বলে একাধিক সূত্রে জানা গেছে। বিষয়টি নতুন করে সামনে এনেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর মিরাজের অধিনায়কত্ব নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যেই নতুন অধিনায়ক নির্বাচনের আলোচনা আরও গতি পেয়েছে।

প্রথমদিকে ওয়ানডে দলের নেতৃত্বে আবারও নাজমুল হোসেন শান্তকে ফেরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও সর্বশেষ তথ্য অনুযায়ী, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস এখন সবচেয়ে এগিয়ে রয়েছেন। বিসিবি সীমিত ওভারের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের জন্য আলাদা অধিনায়ক রাখার পরিকল্পনা করছে বলেও জানা গেছে।

আগামী ২৯ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় অধিনায়কত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ওই সভায় পরিচালকদের আলোচনার পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

বর্তমানে বাংলাদেশের তিন ফরম্যাটে তিনজন ভিন্ন অধিনায়ক দায়িত্ব পালন করছেন। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টিতে লিটন দাস এবং টেস্টে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

অন্যদিকে, টি-টোয়েন্টি দলে লিটন দাসের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। তার নেতৃত্বে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট ওয়ানডে দলেও তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।

এখন ক্রিকেটপ্রেমীদের নজর বিসিবির ২৯ জুলাইয়ের বোর্ড সভার দিকে। ওই সভার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X